
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুনের মামলায় গ্রেপ্তার দম্পতি নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাত নাজিম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফা জেরিন ও মাহবুব আলমের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁরা জবানবন্দি দেন।
দুপুরের আগেই দুজনকে আদালতে হাজির করে উত্তরখান থানা-পুলিশ। এসআই জাহিদুল হাসান তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর দুজনই খুনের দায় শিকার করেছেন। তাঁরা বিজ্ঞ আদালতে জবানবন্দিও দিতে সম্মত হন। পরে নাজিম হোসেনকে ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের খাস কামড়ায় ও তাঁর স্ত্রীকে ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের খাস কামরায় নেওয়া হলে সেখানে তাঁরা জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর পুলিশের কাছে তাঁরা যে জবানবন্দি দিয়েছেন, আদালতে একই জবানবন্দি দিয়েছেন। আসামিরা উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার নেপথ্যে কারণ ধর্ষণচেষ্টা বলেই বর্ণনা করেছেন। নাজিম হোসেন ও রুপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সবশেষ গত ৯ মার্চ রাতে তরুণীকে ধর্ষণচেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন, এ সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দা দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পতি।
উল্লেখ্য, গত ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রাখা হয়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ১১ মার্চ নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার ফরিদপুর থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৯ মিনিট আগে
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোট-বিষয়ক সেমিনারে ব্যারিস্টার ফুয়াদ ও আইনজীবী শিশির মনিরকে অতিথি করায় ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগে