
রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোর বাসায় আইফোন কিনে দেওয়ার দাবি করে। কিন্তু পরিবার নাকচ করে দেওয়ায় টাকা জোগাতে শুরু করেন চুরি, এতে সফলও হয়। তবে কেনা হলো না আইফোন, তাঁর আগেই সে গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
পুলিশ বলছে, আইফোনের টাকা জোগাতে এক বন্ধুকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মনিপুরের একটি বাসায় দ্বিতীয় তলায় চুরি করেন ওই কিশোর। তারা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার বেশি মালামাল নিয়ে যান। তাঁদের গতিবিধির দৃশ্য ধরা পড়ে একটি দোকানের সিসিটিভি ফুটেজে।
গতকাল মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
ওসি মহসীন বলেন, সে পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করে। কিন্তু পরিবার তাঁকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চুরি পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমকে তার কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা হয়। ঘটনার ৬ মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
৫ মিনিট আগে
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
৯ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
৯ মিনিট আগে