‘রক্তাক্ত অবস্থা দেখে পুলিশেরা ভাবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম মারা গেছেন। পরে পুলিশের পরিচিত কয়েকজন কর্মকর্তা তাকে গাড়িতে করে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যান।’—এমনটিই জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীম।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদের মারধরে মুনীমও আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও তাকে এডিসি হারুন মারধর করেন।
ঘটনার বর্ণনা দিয়ে রোববার সন্ধ্যায় মুনীম বলেন, ‘‘এক বড় ভাইয়ের (প্রশাসনিক লোক) অনুরোধে আমি আর নাঈম বারডেম হাসপাতালে যাই। সেখানে আমাদের ওই বড় ভাইয়ের বউয়ের সঙ্গে এবং এডিসি হারুনের আড্ডা চলছিল। এ নিয়ে এডিসি হারুনের সঙ্গে বড় ভাইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর হারুন ফোন দিয়ে থানা থেকে ফোর্স নিয়ে আসেন। হাসপাতাল থেকে শাহবাগ থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে আমাদের নিয়ে যায়।
‘‘সেখানে আমাদের মারধর করে। আমি পড়েছিলাম বলে বেশি মারেনি। নাঈমকে রুমে এনে এডিসি হারুন প্রথমে দুটো চড় দেয়। এরপর এসআই কনস্টেবলদেরকে বলেন, ওরা আমাকে মারছে, তোরা ওদের মার। ওরা প্রচন্ড মারধর করে, একপর্যায়ে দেখি অবস্থা খুবই বেগতিক। তার (নাঈম) দাঁতের অবস্থা নাই। বুট দিয়ে পাড়ায়ে এবং বেয়নেট দিয়ে টানা সাত-আট মিনিট নাঈমকে মারে।’’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সাধারণ সম্পাদক মুনীম আরও বলেন, ‘এডিসি মুকুল, ডিবির এডিসি রিপন, এডিসি শাহেনশাহ মাহমুদ ও শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ এসে অবস্থা দেখে খুবই হতবাক হয়। নাঈমের অবস্থা দেখে ওরা ভাবে মারা গেছে। গাড়িতে করে তাঁকে ওরাই কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। আমি হলে রেস্ট নিচ্ছি, নাঈম একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৩৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে