সাহিত্যের দুর্দশা মূলত প্রযুক্তির কারণে নয় বরং পুঁজিবাদের কারণে তৈরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ মিলনায়তনে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘের’ চতুর্থ জাতীয় সম্মেলনে এ কথা বলেছেন ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বর্তমানে সাহিত্যের একটা দুর্দশা চলছে, যা অস্বীকার করা যাবে না। লোকে বই পড়তে চায় না এবং বলে যে, এর জন্য প্রযুক্তি দায়ী। তবে আমি বলব, প্রযুক্তি এর জন্য দায়ী নয়। অতীতের দিকে তাকালে আমরা দেখব যে, প্রযুক্তি সব সময় সাহিত্যকে সহযোগিতা করেছে। যখন কাগজ বা ছাপাখানা ছিল না, তখন প্রযুক্তিই কাগজ ও ছাপাখানা এনেছে। এরপরে যখন রেডিও এলো তখন ধারণা করা হলো সাহিত্যের বদলে এবার মানুষ রেডিও শুনবে, সাহিত্য পড়বে না। কিন্তু দেখা গেল রেডিও সাহিত্যকে ব্যবহার করছে। ঠিক একই রকমভাবে টেলিভিশনও সাহিত্যকে শেষ করতে পারেনি। কিন্তু, আজকের চলমান সাহিত্যের এই বিপদ প্রযুক্তির কারণে সৃষ্টি হয়নি বরং প্রযুক্তির ওপর যে পুঁজিবাদের আধিপত্য সেটার কারণে সৃষ্টি হয়েছে।’
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘পুঁজিবাদ মুনাফা, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও ভোগ বিলাসিতাকে উৎসাহিত করে। প্রযুক্তি বা বিজ্ঞানের বিকাশের কারণে আজকের পৃথিবী বিপন্ন হয়নি বরং তা হয়েছে পুঁজিবাদ বিকাশের কারণে। বর্তমানে আমরা যে দ্বন্দ্ব দেখছি সেটা পুঁজিবাদের সঙ্গে সাহিত্যের দ্বন্দ্ব। আজকে মানুষ বই পড়তে চায় না, স্থূল বিনোদনে ডুবে থাকে মাদকাসক্ত হয় তার প্রধান কারণ হলো—পুঁজিবাদী দৌরাত্ম্য এবং এই সংকট একটি চরম সংকট।’
লেখক প্রগতি সংঘের কাজ সম্পর্কে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের কাজ হবে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করা। আমরা ইউরোপীয় রেনেসাঁর কথা শুনেছি। বঙ্গীয় রেনেসাঁর কথা শুনেছি সেই বঙ্গীয় রেনেসাঁ আমাদের জাগরণ এনে দিতে পারেনি।’
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে ও সংগঠনটির সহসাধারণ সম্পাদক অভিনু কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজিজুল হক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান হীরা ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক দীপংকর গৌতম।

একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৪ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৭ ঘণ্টা আগে