ঢাকার নবাবগঞ্জের একটি মসজিদে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়ায় বায়তুস সুজুত মসজিদে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে দোষারোপ করলেও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ সময় মসজিদের সাইনবোর্ড, লাইট, ফ্রিজ, চারটি সিসি ক্যামেরা, একটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। তা ছাড়া সিসি টিভির ফুটেজ গায়েব করার জন্য সিপিইউ ও হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মসজিদের বিপরীত পাশের বাড়ির বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন, ‘মসজিদটি আমাদের বাড়ির বিপরীতে। আমি দোতলার জানালা দিয়ে সব দেখেছি। হামলার সময় ১৫-২০ জন ব্যক্তি মনে হচ্ছিল। ভেতর ঢুকে কী করেছে দেখতে পাইনি। তবে ভাঙচুরের শব্দ পেয়েছি। আমি কাউকে চিনতে পারিনি। তবে যাওয়ার সময় আমার ছেলে এক হুজুরকে চিনতে পারে। তিনি হলেন মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি।’
প্রত্যক্ষদর্শী মো. সিয়াম বলেন, ‘ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় আমরা মসজিদের সামনে তাদের সঙ্গে দেখা হয়। আমি শুধু মুফতি ইব্রাহিম হুজুরকে চিনতে পেরেছি। তিনি আমার সামনে এক ব্যক্তিকে ডেকে বলছিলেন, এই মসজিদ এখন থেকে তিনি চালাবেন।’
আরেক প্রত্যক্ষদর্শী রায়েমিন আরিফ বলেন, ‘আমার বাড়ির সামনেই মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি ও কয়েকজন হুজুর মোটরসাইকেল রাখেন। আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ভাঙচুরের শব্দ পাই। ঘর থেকে বের হওয়ার আগেই তারা চলে যায়। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভেঙে চলে যায় তারা।’
মসজিদের জমিদাতার ছোট ভাই শেখ মুজিবুর বলেন, ‘তখন বাড়িতে শুধু আমার স্ত্রী ছিলেন। হামলাকারীদের ঢুকতে দেখেই তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।’
বায়তুস সুজুত মসজিদের জমিদাতা ও ভারপ্রাপ্ত ইমাম শেখ জুবায়ের মজনু বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ১১টার দিকে এক প্রতিবেশী আমাকে ফোন দিয়ে ঘটনা জানায়। আমি বুঝতে পারছি না, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আরেক মসজিদের ইমামের কী ক্ষোভ থাকতে পারে। মসজিদ লাগোয়া আমার ঘর। তারা আমার ঘর দিয়ে ভেতরে ঢুকে মসজিদের জিনিসপত্র এবং আমার ঘরের ফ্রিজসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। চলে যাওয়ার সময় একজনের পকেট থেকে একটি কাগজ পড়ে যেতে দেখে আমার এক প্রতিবেশী। কাগজটি মূলত বাসের টিকিট। এর সঙ্গে স্কচটেপ দিয়ে লাগানো একটি সিম পাওয়া গেছে। আশা করি, পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণে এটি কাজে লাগবে।’
তবে মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি নবাবগঞ্জ আনসার ভিডিপি ক্যাম্প মসজিদের খতিব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কোনো মসজিদ ভাঙার আগে আল্লাহ যেন আমার হাত ভেঙে দেয়। এটা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। আমি আগামীকাল এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে কথা বলব।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে