
দায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।
নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে। তিনি সাভার থানার উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজ বেলা ২টার দিকে ফজলুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং শ্যামলী সিএনজি পাম্পের সামনে অবস্থান করেন। ওই সময় রং সাইড দিয়ে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাঁকে ঢাকার স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
ওসি আরও বলেন, ফজলুর রহমান গত বছরের নভেম্বর মাসে সাভার থানায় যোগদান করেন। ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকচালক রাকিব হোসেনকে (২৩) আটক করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে