দেশে শিশুদের সুরক্ষায় সরকারের সচেতনতার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। আজ শনিবার গুলশান-১ লেকশোর হাইটসে ২৩তম চাইল্ড পার্লামেন্টের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত চাইল্ড পার্লামেন্টের এবারের প্রতিপাদ্য ‘সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন।’
শামসুল হক টুকু বলেন, ‘শিশুদের সুরক্ষার বিষয়ে সরকারের সচেতনতার কোনো অভাব নেই। সুরক্ষার জন্য আমরা পরিবারকে ভাতা দিচ্ছি, শিশুর পরিচর্যার জন্য সরকার সহযোগিতা করছে। তবে অভিভাবকদের সচেতন হতে। নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার এবং শরীর চর্চার সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধ করতে, এলাকাভিত্তিক চাইল্ড পার্লামেন্টের আয়োজন করতে হবে, সেখানে সকল শিক্ষক, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল, এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, প্যানেল ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান প্রমুখ।

যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
২ ঘণ্টা আগে