রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এর আগে সকাল ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ অন্যরা সমাবেশ মঞ্চে এসে পৌঁছান।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া দেশের সাংগঠনিক বিভাগসমূহে কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় শেষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৯টি বিভাগে সমাবেশ করে দলটি। আগের সমাবেশগুলোতে আগেভাগে অনুমতি মিললেও নানা কারণে ঢাকার সমাবেশের স্থান নির্ধারণ হয়েছে একেবারে শেষ মুহূর্তে।
গতকাল শুক্রবার বিকেলে বিএনপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিলে সন্ধ্যায় সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থোকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন সমাবেশস্থলে। সন্ধ্যা শেষে রাত নামার পরেও সমাবেশে আসা নেতা-কর্মীদের ঢল থামেনি। সমাবেশের আগেই জনসমুদ্রে পরিণত হয় গোলাপবাগ মাঠ। নির্ধারিত স্থান ছাড়িয়ে আশপাশের এলাকায়ও বিস্তৃত হয়েছে সমাবেশের পরিধি।
বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ঘিরে নানা কারণে শুরু থেকেই জোর আলোচনায় ছিল ঢাকার সমাবেশ। সবচেয়ে বেশি আলোচনায় ছিল সমাবেশের স্থান নিয়ে জটিলতা। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও তাতে বাদ সাধে প্রশাসন। এ কারণে দীর্ঘদিন ধরে এ নিয়ে পুলিশ ও বিএনপির মধ্যে দর কষাকষি চলে।
গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন, আহত হন আরও অনেকে। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সেখান থেকে হাতবোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর থেকে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৩০ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
৪৪ মিনিট আগে