
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে ডুবে নিখোঁজের এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পর্যটক অন্তর চক্রবর্তী। গতকাল শুক্রবার বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ হাওরে নৌকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
গতকাল নিখোঁজের পর থেকে কয়েক ঘণ্টা ও আজ শনিবার সারা দিন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল হাওরে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩০ ঘণ্টা হয়ে গেছে অন্তরের নিখোঁজ হওয়ার।
নিখোঁজ অন্তর চক্রবর্তী ঝালকাঠির সদর উপজেলার কাঠপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে বলছে, গতকাল ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিকলী হাওরে যান অন্তর। সেখান থেকে নৌকা দিয়ে মিঠামইন হাওরে ঘুরতে যান। মিঠামইন নৌকার গলইয়ের ওপরে উঠে গোসল করার সময় পানিতে পড়ে তলিয়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজার গিফারী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার নিখোঁজের সন্ধান মেলেনি। প্রচণ্ড স্রোত ও বিশাল ঢেউয়ের মাঝে আমাদের ডুবুরি ইউনিট সারা দিন কাজ করেছে। রোববার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে