
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ১০ তলা ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন শিশুটির বাবা শাহিন মিয়া। তিনি জানান, তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামে। বর্তমানে স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গী এলাকায় থাকেন। চার বোনের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়।
শাহিন মিয়া জানান, এক মাস আগে ১০ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে ধানমন্ডির ওই বাসায় কাজে দেন মেয়েকে। এক সপ্তাহ আগে ভিডিও কল দেন। তখন মেয়ের মুখ ফোলা দেখতে পান। এরপর ওই দালালকে বলেন মেয়েকে দিয়ে যেতে। দালাল বলেন আগে ১০ হাজার টাকা পরিশোধ করতে। আজকে জানতে পারেন, তাঁর মেয়ে মারা গেছে।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে ওপর থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের কঠিন বিচার হোক।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই শিশু গৃহকর্মী ধানমন্ডির ওই বাসার দশম তলায় এক মাস ধরে কাজ করত। সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এরপর তাকে দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে