সাভারে এক পোশাক শ্রমিককে (২১) জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। এ ঘটনায় তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একই এলাকার জহিরুল ইসলাম সাগরের স্ত্রী। তাঁর বাড়ি যশোরে ঝিকরগাছায়। জহিরুল ইসলাম সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমি আমার পরিবারের অমতে জহিরুলকে বিয়ে করি। বাড়ি থেকে এখনও মেনে নেয়নি। আমি ও আমার স্বামী জহিরুল ধামরাইয়ে ভাড়া বাড়িতে থাকি। সাগর বাস চালান ও আমি স্থানীয় একটি কারখানায় কাজ করি। এ অবস্থাতেও জহিরুল বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে বলে। আমি পারব না বললে আমার ওপর নির্যাতন শুরু করে। কয়েক দিন আগেও আমাকে মেরে ধামরাইয়ের একটি হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল কৌশলে মোবাইল ফোনে নামা গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেয় জহিরুল। গাড়ি থেকে নামতেই আমার চোখ বেঁধে ফেলে। ১ ঘণ্টা পর আমার চোখ খুললে দেখি আমি আমার শ্বশুর বাড়িতে। এ সময় তারা আমাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি শরীরে ঢেলে দেয়। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তাঁদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে এসে উঠানে পড়ে যাই। পরে গভীর রাতে দেখি আমি হাসপাতালে।’
তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী। চিকিৎসা শেষে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভুক্তভোগী ওই গৃহবধূ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে