
রাজধানীর মিরপুরে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মারুফ হোসেন মিঠুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ডিএমপি জানায়, শুক্রবার (৯ অক্টোবর) মিরপুর মডেল থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠুসহ অন্য দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া জাহিদ হাসান বলেন, ‘শকুনি লেক রক্ষায় শুধু সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, পরিবেশ-সংশ্লিষ্ট দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
৯ মিনিট আগে
নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের আদলে তৈরি নকল ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে এ কাজের প্রস্তাব দেওয়া হয়। কাজটি ছিল একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রের পক্ষে ইতিবাচক রেটিং ও মতামত দেওয়া। এ কাজের বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেশপুর এলাকায় হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি নিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
১৯ মিনিট আগে