
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, এ সময়ে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী যানবাহন ছিল ৩৩ হাজার ৩২৯টি এবং তাদের কাছ থেকে আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৪ হাজার ৫০ টাকা।
এর আগের দিন শুক্রবার (১৩ জুন) সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছিল। সে তুলনায় শনিবার ২ হাজার ৪১৩টির বেশি যানবাহন চলাচল করে।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৫ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগে