
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি গাড়ির চাপায় ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি লন্ড্রির দোকানে কাজ করতেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ বলেছে, ময়লার গাড়িটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তাঁকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, গত রাত ১১টার দিকে কলাপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইকবাল হোসেন। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালককে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।
ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় স্ত্রী কুলসুম আক্তার ও দশ বছরের ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন ইকবাল হোসেন।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে রাজধানীর পান্থপথে এক সংবাদকর্মীকে চাপা দেয় সিটি করপোরেশনের ময়লার গাড়ি। পরে র্যাব ওই গাড়ির চালককে আটক করে এবং জানায়, তিনি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কর্মচারী ছিলেন না। এমনকি তাঁর ভারী যান চালানোর কোনো লাইসেন্স ছিল না।
এর আগে একই মাসে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় মারা যান নটর ডেম কলেজের এক শিক্ষার্থী। এই ঘটনায়ও ময়লার গাড়িটি চালাচ্ছিলেন মূল চালকের সহকারী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িটির মূল চালক ও সহকারীকে গ্রেপ্তার করে। তাঁদের দুজনের কারোই ড্রাইভিং লাইসেন্স ছিল না।

মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি ব্যক্তিদের নাম, পরিচয়, সিল ও স্বাক্ষর ব্যবহার করে জাল নথি তৈরি এবং প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৬ আসামির সাত দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন-ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম,
৬ মিনিট আগে
চাহিদার তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নওগাঁর নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। এতে চালকলসহ শিল্পকারখানার উৎপাদন কমছে, ডিজেল ব্যয় বাড়ছে এবং আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কুলসুম বেগম নামে এক নারীকে হত্যার দায়ে মোহাম্মদ সুমন হোসেন ওরফে সুমন শেখ (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে