
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, টোল প্লাজায় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার টোল দিচ্ছিল। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস দুটি যানকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা–কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি। তিনি বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা একটি শিশু নিহত হয়। আহত আটজনকে হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৭ মিনিট আগে
আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তাঁরা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আরিফুলকে তাঁর কক্ষের বিছানায় শুয়েছিলেন। আজ সকালে তাঁকে ওই কক্ষে দেখা যায়নি।
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে এ বিষয়ক কোরআনের আয়াত সংসদে কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।
১৫ মিনিট আগে