
আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমির মাটিতে পৌঁছেছেন তিনি।
আজ সোমবার বেলা ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পাশের সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।
হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মিছিলসহ নিজ বাড়িতে পৌঁছান বিএনপির এই নেতা।
দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার পর এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ডাইনি হাসিনার কবলে আমরা অনেকে নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদারি আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। এই শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।’
হাবিব বলেন, ‘আপনারা জানেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।’
হাসিবুল হাসান হাবিব উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমি কারও প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। কারণ, আমি কোনো দিন নির্বাচন করব না। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক নয়। আমি সবার পাশে থাকতে চাই এবং দলকে সুসংগঠিত করতে চাই।’
এদিকে হাবিবের আগমন উপলক্ষে সন্ধ্যায় তাঁর বাড়ির আঙিনায় ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়’ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আরও খবর পড়ুন:

খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
৭ মিনিট আগে
শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে