‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দার যেসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন, সেখানকার বিভৎস্য ছবি স্ত্রী মিঠু হালদারকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করছি, তাঁর অপরাধ কার্যক্রম সম্পর্কে আজকে তাঁর স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু জেনেও পুলিশকে জানাননি তিনি। মিডিয়াকেও কিছু জানাননি।’
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেসবের সঙ্গে স্ত্রী মিঠু হালদারের কোনো যোগসাজশ বা সম্পৃক্ততা পেয়েছেন কি না জানতে চাইলে হারুন বলেন, দিনের পর দিন রাতের পর রাত এভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ, আর্তমানবতার তথাকথিত সেবার নামে টাকা আত্মসাৎ করেছেন, যেসব রোগীকে দেখিয়ে টাকা আয় করেছেন, অথচ তাদের সেবাযত্ন করেননি, ডাক্তারের কাছে পাঠাননি। সেখানে তো স্ত্রী মিঠু হালদার যেতেন। তিনি নিজেও তো নার্স। তাহলে স্বামীর অনিয়ম অপকর্ম জেনেও থানা-পুলিশ বা কাউকে অবগত করেন নাই। প্রতিবাদ করেন নাই। স্বামীর অপকর্মের দায় তাই স্ত্রী হিসেবে মিঠু হালদার দায় এড়াতে পারেন না।
তবে তিনি দাবি করেছেন, ফাউন্ডেশনের নামে যেসব টাকা পয়সা এসেছে, অ্যাকাউন্ট বা কোনো কিছুতে তাঁর নাম (মিঠু হালদার) নাই।
মিঠু হালদার গ্রেপ্তার হবেন কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমাদের তদন্ত চলছে, আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো। আমাদের রিমান্ড শেষ হয়েছে। আবারও রিমান্ড চাইবে। ৯০০ লোকের প্রাণ কীভাবে গেল? হাসপাতালে নেননি, ডেথ সার্টিফিকেটও নেননি, থানা-পুলিশকে অবহিত করেননি। আবার ৯০০ লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন, সেগুলো আদৌ সত্য কি না, সত্য হলে কি করেছেন। সব তদন্তে নিয়ে আসব। এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

টানা ২০ দিন ধরে বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ হয়ে রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পল্লী বিদ্যুতের গায়েবানা জানাজা আদায় করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে একই স্থানে মানববন্ধন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে মাদারীপুরের রাজৈর থেকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই হাতিয়াড়ায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে।
৮ মিনিট আগে
রাজধানীর গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম কারাগারে পাঠানোর এই আদেশ দেন...
১৬ মিনিট আগে