অপারেশন থিয়েটার খুলে অবৈধভাবে অস্ত্রোপচার চালানো, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের অঙ্গপ্রত্যঙ্গ পাচার এবং নিজের প্রতিষ্ঠানের নামে জমি দখলসহ নানা অভিযোগের প্রেক্ষিতে আটক হয়েছেন বিতর্কিত সমাজকর্মী ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।
আজ বুধবার সন্ধ্যা সারে ৭টায় রাজধানীর মিরপুরে তাঁর নিজ প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। সেখানে অবৈধভাবে অপারেশন করা হতো। মিল্টনের বিরুদ্ধে আমরা অজস্র অভিযোগ পেয়েছি। তিনি বলেছেন তার দুটি আশ্রম রয়েছে। সাভারের আশ্রমে ৫ থেকে ৭ শত লোক রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ২০ থেকে ৩০ জনের বেশি লোক নেই।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলার রুজু করবেন। আমরা মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব-কত সংখ্যক মানুষ তার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। তাঁর আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে, এর মাধ্যমে কিডনি বিক্রি করেছেন কি না, সেটাও তদন্ত করা হবে।’
পেশায় নার্স মিল্টন সমাদ্দার ২০১৪ সালের ২১ অক্টোবর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে মানবদেহের অঙ্গ বিক্রিসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। গণমাধ্যমে উঠে আসা এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্যে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার বিকেলে ওই এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
২ মিনিট আগে
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে এবং খালেদা আক্তার রানীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এ রায় ঘোষণা করা হয়।
১২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন প্রেসক্লাবে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে