Ajker Patrika

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৯
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।

অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, রাস্তার পুলিশ কতটা দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তাঁর দেশে আসা উচিত। ওই অডিওতে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করতে শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত