
দুই দিন আগে নিখোঁজ হওয়া কিশোরগঞ্জের চিকিৎসক মির্জা নূর কাউসারকে ‘জঙ্গি’ বলে দাবি করছে পুলিশ। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি করছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি।
আজ সোমবার রাতে কাউসারকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কাউসার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছে। আমরা আরও বেশ কয়েকজন চিকিৎসককে চিহ্নিত করেছি, যারা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়।’
সিটিটিসি প্রধান আরও বলেন, ‘গত শনিবার কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর গতকাল আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
২৮ বছর বয়সী এই চিকিৎসক কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার বাসিন্দা। শহরের খরমপট্টি এলাকায় সমবায় মার্কেটের দোতলায় মেডিক্স কোচিং সেন্টার পরিচালনায় যুক্ত ছিলেন কাউসার। গত শনিবার সন্ধ্যায় সেখান থেকে পাঁচজন লোক তাঁকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ডা. কাউসারের স্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তাঁদের একটি মেয়ে রয়েছে। শহরের খরমপট্টি এলাকার একটি ভাড়া বাসায় তাঁদের সঙ্গে থাকেন কাউসারের বাবা আব্দুল হাকিম।
তুলে নেওয়ার পরেই এ বিষয়ে কাউসারের পরিবার কিশোরগঞ্জ মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দেন। পরদিন তাঁর সহকর্মী চিকিৎসক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসার গাড়ির ভেতর থেকে আমাকে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলেছিল। ফোন বের করার সঙ্গে সঙ্গে আমার ফোনটি কেড়ে নেয় গাড়িতে থাকা এক লোক। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আমার ফোনটি অন ছিল। পরে বন্ধ পাওয়া যায়।’
মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি। এখন থানায় অভিযোগ দায়ের করব।’

নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ...
২ মিনিট আগে
শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ ওরফে সোহাগ আলী অভিযোগ করেছেন, এই মামলায় তাঁর প্রকৃত বক্তব্য ও অবস্থানকে বিকৃত করা হয়েছে এবং সাক্ষ্য দিতে প্রস্তুত থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্তান মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক সহকারী ও গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
১ ঘণ্টা আগে