
কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি।
অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’
জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬