
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
আজ রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, ‘হাট ইজারাদারেরা সরকার নির্ধারিত হাসিল ছাড়া অতিরিক্ত কোনো টাকা আদায় করতে পারবেন না। পশুবাহী যানবাহন জোরপূর্বক হাটে প্রবেশ করানো যাবে না এবং হাট অবশ্যই নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।’
তিনি আরও বলেন, যত্রতত্র পশু লোড-আনলোড বা রাস্তা দখল করে হাট বসানো যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটালে বা জোর করে ব্যবসায়ীদের বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যেকোনো সমস্যা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে হবে এবং ঘটনার ভিডিও প্রমাণ রাখতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাস্তা দখল করে হাট বসানো যাবে না। কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর পশুর হাটগুলোর ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, ট্যানারি অ্যাসোসিয়েশন, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রতিনিধি তাঁদের মতামত ও সমস্যা তুলে ধরেন।

গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানাধীন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের শয়নকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সূর্যের হাসি নেটওয়ার্কের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) পিকেএস সংস্থার পক্ষে যশোরের চাঁচড়া ডালমিল শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মামলাটি করেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম...
২৭ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে ইউজিসি থেকে আনা ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। এরই মধ্যে তারা চলমান সিন্ডিকেট সভাকক্ষে ঢুকে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে