রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার পাশে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি এসআরবিকে জানান। খবর পেয়ে এসআরবি-২-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করে নীল পলিথিনে মোড়ানো ১০টি ককটেল পান।
এসআরবি জানায়, পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বধ্যভূমি এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি বলেন, ককটেলগুলো কারা সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ককটেলগুলো সোমবার বিকেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৫টি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে এসআরবি-২। একই দিন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকেও কয়েকটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে নবনিযুক্ত উপাচার্য ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে ভবনের ভেতরে রেখেই উপাচার্য ভবনের ফটকে তালা দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি...
১৫ মিনিট আগে
গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় দেখা করার কথা বলে ভুক্তভোগী নারীকে নিজ বাড়িতে ডেকে নেন আনারুল। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে জোরপূর্বক এক নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনারুল ও মাসুদসহ অন্য সহযোগীরা ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
২৯ মিনিট আগে
মেহেরপুরের রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় ফাহিম হোসেন (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন রাজনগর বেলেপাড়া গ্রামের মো. ইছাহক আলীর ছেলে।
৩৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে