
এমআরটি লাইন-৬-এর নিরাপত্তা ও পরিচালনব্যবস্থা আরও শক্তিশালী করতে সেফটি অডিট প্রতিবেদনের ২৮টি সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে ৯ সদস্যের বাস্তবায়ন ও তদারকি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে তা হাইকোর্টে উপস্থাপন করা হবে।
আজ বুধবার রাতে ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমটিসিএল জানায়, এমআরটি লাইন-৬-এর নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে সংস্থাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
গত ২৬ অক্টোবর ২০২৫ এমআরটি লাইন-৬-এ সংঘটিত দুর্ঘটনার পর হাইকোর্ট বিভাগের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সেফটি অডিট কমিটি গঠন করা হয়।
তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেনটিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অব দ্য কনস্ট্রাক্টেড করিডর অব এমআরটি লাইন-৬’ শীর্ষক প্রতিবেদন দাখিল করে। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট ডিএমটিসিএলকে ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি, মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। একই সঙ্গে চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে অনুসরণের জন্য কমিটির ৬টি কৌশলগত (স্ট্র্যাটেজিক) সুপারিশ বাস্তবায়নেরও নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ডিএমটিসিএল একটি ৯ সদস্যের বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন করেছে। কমিটি আদালতের নির্দেশনার আলোকে গৃহীত সব কার্যক্রমের বাস্তবায়ন, সমন্বয় ও অগ্রগতি নিয়মিত তদারকি করবে।
এ ছাড়া কমিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। একই সঙ্গে ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
সংস্থাটি আরও বলেছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমটিসিএল পরিচালনাগত সব কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করবে।

নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
৫ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যারেজের গেট পরিচালনা ও পানি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চান।
২০ মিনিট আগে
দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল
২৩ মিনিট আগে