রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (৮ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন। ঘটনার দিন সারা দিন তাঁর কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তাঁর বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।
নাম প্রকাশ না করার শর্তে মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘সারা দিন রুমের দরজা বন্ধ ছিল। রাত নয়টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দিই। ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। নারী শিক্ষার্থী হওয়ায় এখনো উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। আমাদের টিম কাজ করছে।’

স্বজনদের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে তাহমিনাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
১৮ মিনিট আগে
এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। রাত সাড়ে ৩টার দিকে দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে
পরে গাড়ির ভেতরে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চোখ ও হাত বেঁধে ফেলে অপহরণকারীরা। এ সময় তারা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়।
২ ঘণ্টা আগে