
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে গতকাল (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছিল। তবে নির্বাচনের আগের দিন, অর্থাৎ আজ (১১ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী উপস্থিতি তেমন নেই। ফলে মহাসড়ক ফাঁকাই রয়েছে।
সকালে শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক ঘেঁষে থাকা বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উপস্থিতি একেবারে কম। দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ একই স্থানে অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়ে গন্তব্যের পথে ছুটছে।

টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন জানিয়েছেন, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ নেই। বাসচালক মঞ্জু জানান, যাত্রী নেই বললে চলে, যেটুকু আছে, তার অধিকাংশই কুমিল্লা ও ফেনী পর্যন্ত যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেন, ‘মহাসড়কে গতকালের তুলনায় আজ যাত্রী ও গাড়ির চাপ অনেক কম। ঘরমুখী কিছু যাত্রী থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সড়কে রয়েছি।’

রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।
৪০ মিনিট আগে
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জনিত কারনে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে পাশ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য এবং ১২ ফেব্রুয়ারী ভোটের দিন বন্ধ থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত।
১ ঘণ্টা আগে
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। নানা জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে ভোটারদের মনে আস্থা ও নির্ভয়ে ভোট প্রয়োগ নিশ্চিত করতে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এই জেলার পাঁচটি সংসদীয় আসনে অবাধ
১ ঘণ্টা আগে
ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনি ও তাঁর অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন...
১ ঘণ্টা আগে