
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। নানা জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে ভোটারদের মনে আস্থা ও নির্ভয়ে ভোট প্রয়োগ নিশ্চিত করতে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এই জেলার পাঁচটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীটি সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। ভোট ঘিরে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে দেওয়া তথ্যমতে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনে ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ১৭ প্লাটুনে ৩৪০ জন বিজিবি সদস্য, প্রতি আসনে ১ প্লাটুন করে ৫ প্লাটুন র্যাব সদস্য, প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য, অর্থাৎ মোট ৭৯৭ কেন্দ্রে ১০ হাজার ৩৬১ জন সদস্য এবং ১ হাজারের বেশি সেনা কর্মকর্তা নিয়োজিত থাকছেন।

তা ছাড়া দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রতি ১০টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রাখা হবে।
সেনা ক্যাম্প আরও জানায়, আগের নির্বাচনগুলোতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছে। তবে এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পাশাপাশি সেনাসদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভোটকেন্দ্রেও দায়িত্ব পালন করবেন। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটা তাঁরা যেভাবেই হোক নিশ্চিত করতে বদ্ধপরিকর।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসির একটি দল এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল...
১৮ মিনিট আগে
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সাধারণ ছুটি শুরুর পর আজ বুধবার ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ভোট দিতে অনেকেই ধরেছেন গ্রামের পথ। এ কারণে ব্যস্ত এই মহানগরীর চিরচেনা যানজটের চিত্র বদলে গেছে।
২২ মিনিট আগে