Ajker Patrika

রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক
রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় গতকাল রোববার পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রাজিব চন্দ্র দাস।

পুলিশ জানিয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ঢাকা উত্তরা পশ্চিম থানার এলাকার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকায় অভিযান চালিয়ে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়। রাজধানীতে তার বর্তমান ঠিকানা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ সংলগ্ন ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ি। বাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিনের মতো রোববার রাজধানী ঢাকার মিরপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

সকাল প্রায় ৮টার দিকে রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন। এতে করে ওই গুরুত্বপূর্ণ মোড়সহ সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। একপর্যায়ে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত