
বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে এবং কারাবন্দী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে মব সৃষ্টি করে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা।
আয়োজকেরা জানিয়েছেন, বিকেলে অনুষ্ঠান শুরু হলে জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের কর্মীরা সমাবেশস্থলে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা অনুষ্ঠানের ব্যাকড্রপ ভেঙে ফেলার চেষ্টা করে অস্থিরতা তৈরি করেন। এতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। উভয় পক্ষ মুখোমুখি হলে সেখানে উত্তেজনা তৈরি হয়।

আয়োজকদের দাবি, এই পুরো ঘটনায় পুলিশকে নীরব ভূমিকায় দেখা গেছে। বক্তারা জুলাই মঞ্চের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

সভায় শিল্পী অরূপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, সংস্কৃতিকর্মী বীথি ঘোষ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউলশিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিনিধিসহ রাজনৈতিক কর্মী, বাউল, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীসহ অনেকে অংশগ্রহণ করেন। কবি রহমান মুফিজ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিউজ্জামান ফরিদ যৌথ সঞ্চালনা করেন।

সমাবেশে আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় এবং সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান করা হয়। সমাবেশ শেষে শিল্পীরা প্রতিবাদী গান করেন এবং একটি মশালমিছিল শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এগিয়ে যায়।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৩০ মিনিট আগে