রাজধানীর কমলাপুরে ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ মে) বেলা আড়াইটার দিকে খবর পেয়ে মতিঝিল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা। জানা যায়, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। কমলাপুর এলাকায় রাস্তায় থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে মারা গেছেন তিনি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।
তৌহিদুল ইসলাম নামে এক যুবক জানান, ওই ব্যক্তি কমলাপুর শাহ পরান হোটেলের বিপরীত পাশের ফুটপাতে থাকতেন। সেখানেই ২০-২৫ বছর ধরে তাঁকে দেখা যেত। পথচারী ও স্থানীয়রা যা খেতে দিতেন সেগুলোই খেতেন। সকালেও তিনি জীবিত অবস্থায় ছিলেন। দুপুরের পর সেখানেই মারা যান তিনি।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৩১ মিনিট আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
১ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
২ ঘণ্টা আগে