
মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীরবাজারে এ দুর্ঘটনা ঘটে। তাতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল নিশ্চিত করেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীর বাজার নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। নিহত হয়েছে কি না, এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়।’

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
১ ঘণ্টা আগে
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রসঙ্গে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, ভোটার সংখ্যা ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
২ ঘণ্টা আগে