
রাজধানীতে সুপ্রিম কোর্টের সামনে ও কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
পুলিশ জানিয়েছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাখাওয়াত হোসেন রায়হান ও মো. সাইমুন।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। অপর গ্রেপ্তার সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চারটি ককটেলসদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়। নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সালমান ইসলাম সাকিব নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ দুই ঘটনায় শাহবাগ থানা ও ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ।

ভোলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ও লাইব্রেরিয়ানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিকে তোয়াক্কা না করে ছুটির দিনে বেঞ্চ ও টেবিল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার
২০ মিনিট আগে
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো
২১ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘এক দল লংমার্চে গিয়ে বলছে, ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে। আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসার কথা বলছে। এই দুই পক্ষের বক্তব্যের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।’
২৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নেওয়া হয়। গরুটির জলাতঙ্ক পরীক্ষায় নিশ্চিত কি না এবং মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকি হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
২৫ মিনিট আগে