
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, এক দল লংমার্চে গিয়ে বলছে, ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে। আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসার কথা বলছে। এই দুই পক্ষের বক্তব্যের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
আজ সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী রেলস্টেশনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শরীফুল আলম বলেন, ‘আপনারাই বলেন তেল নেই, অথচ আপনারাই কয়েক শ গাড়ি নিয়ে রোডমার্চ করেন। তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন, আমাদের ধাক্কা মেরে ফেলে দেবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখ-শান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইনশা আল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা এই দুঃসাহস রাখি—আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাছে কাজের হিসাব দেব। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদের সমর্থন দেবে।’
সরকারের পতন ঘটানোর হুমকির বিষয়ে শরীফুল আলম বলেন, ‘ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে সরকারের পতন ঘটিয়ে দেবেন—এ স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের হুঁশিয়ার করে দিতে চাই—আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’
সমাবেশ শেষে নরসিংদী রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপি আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সহকারী (এপিএস) এরশাদুল হককে জড়িয়ে বিভ্রান্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি করা হয়েছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। চালক সামান্য আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষ হওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।
১০ মিনিট আগে
রাজশাহীর বাঘায় স্ত্রী জুসি খাতুনকে (৩০) ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ৬ দিন পর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
২০ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারের পাঠানো হয়েছে। এর আগে গতকাল সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়াচর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি নাজমুল হুদা।
২২ মিনিট আগে