সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। বিগত কয়েক দিনের এসব ঘটনায় কিশোরী থেকে বৃদ্ধা, বাঙালি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের নারীরাই আক্রান্ত হয়েছেন। নারীর প্রতি চলতে থাকা সহিংসতা দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ-হত্যাসহ নারীর ও কন্যার প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে’ মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীতে দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। নারীর প্রতি সংকটজনক এই পরিস্থিতি আমাদের নারী আন্দোলনকর্মীদের হতাশ করে, উদ্বিগ্ন করে।’ পরিস্থিতির উত্তরণে তিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিগত কয়েক দিনে নারীর প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় স্থান, কাল পাত্র এবং জাতি ভেদে সব বয়সের নারীরাই আক্রান্ত হয়েছেন। দেশের সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল নারীর ওপর বর্তাবে এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা প্রমুখ। তাঁরা বলেন, দেশের ক্ষমতা কাঠামোয় সরকার পরিবর্তন হয়, কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি অবমাননাকর, বৈষম্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং ঘৃণিত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। সম্প্রতি সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের কেবল নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। দেশকে গণতান্ত্রিক, মানবিক এবং নারী-পুরুষের সমতাপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের দৃষ্টিভঙ্গি, চেতনায় এবং মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে