বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে আরও সময় লাগবে বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা ডিবি।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন গত ৪ নভেম্বর নিখোঁজ হন, ৫ নভেম্বর তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গত ৭ নভেম্বর তার লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। এর দুদিন পর গতকাল রাতে তার বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বুশরা নামে এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
হারুন অর রশীদ আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো ঝামেলা ছিল কিনা তা আমরা খোঁজ করছি। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই চলছে। ঘটনাটি কীভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আমাদের দুই তিনটি টিম কাজ করছে প্রতিদিন। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’
আমরা সবগুলো বিষয় নিয়ে কাজ করছি উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, ‘এখনো প্রকৃত ঘটনা জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে আরও সময় লাগবে।’
এদিকে, ফারদিনের বাবার মামলার পর বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড দেন। মামলাটি ডিবিতে স্থানান্তর হয়েছে। ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
আরও পড়ুন:

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
৫ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
১৪ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
২২ মিনিট আগে