জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন অনুযায়ী আফসানা বেগমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর মেয়াদ হবে দুই বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
কথাসাহিত্যিক আফসানা বেগম লেখালেখির পাশাপাশি অনুবাদ ও গবেষণায় যুক্ত। তিনি জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। আফসানা বেগম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়ান।

মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড
১৩ মিনিট আগে
আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তাঁর পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
১৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২৬ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
২৯ মিনিট আগে