
বিএসএমএমইউর (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যানসার ভবনে তাঁর কার্যালয়ে আটকে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সূত্রে জানা যায়, ডা. অনিন্দিতাকে সেনাবাহিনীর সদস্যরা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ সাংবাদিকদের জানান, ডা. অনিন্দিতাকে ক্যানসার ভবনে কয়েকজন ব্যক্তি অবরুদ্ধ করে রেখেছিল। তবে কী কারণে তাঁকে অবরুদ্ধ করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
রেজিস্ট্রার কার্যালয় বলছে, ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে (ক্যানসার ভবন)। তাঁর বাবা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। ২০২১ সালে তিনি কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
কয়েকজন চিকিৎসক জানান, ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিন্দিতা দত্তকেও আসামি করা হয়েছে বলে তাঁরা শুনেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। দুদিন ধরে তিনি আসা শুরু করেছিলেন। সকালে একদল লোক এসে ক্যানসার ভবনের চারতলার একটি কক্ষে অনিন্দিতাকে আটকে রাখেন। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ এবং বেলা দেড়টার দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন।

মানিকগঞ্জের শিবালয়ে ৩১টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
১৭ মিনিট আগে
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
৩২ মিনিট আগে