
ঢাকা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিরআখরায় হলি কোরআন নামে একটি মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আয়োজন ছিল কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কে। সকাল থেকে ওই পার্কে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ প্রায় দেড়শ জন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকারের খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল। অনেকেই শিশুদের নিয়ে সুইমিংপুলে নেমেছিল।’
তিনি আরও বলেন, ‘শাহাদত নামের ও শিশুটিও সুইমিংপুলে নামে। তবে তার মা সাজিয়া রহমান পাড়েই ছিল। গোসল করার সময় একপর্যায়ে শিশু শাহাদত পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’
শিশু সাহাদতের মা সাজিয়া রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মারুফ হোসেনের বাবা ইতালী প্রবাসী। এক ভাই ও এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট। শনিরআখরার ওই মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত।
তিনি আরও বলেন, মাদ্রাসা থেকে শিক্ষার্থীসহ অভিভাবকদের বনভোজনের আয়োজন ছিল আব্দুল্লাহপুরে একটি পার্কে। সেখানে সুইমিংপুলে গোসল করার সময় আমার ছেলে পানিতে তলিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে স্বজন ও শিক্ষকেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকেরা জানায় একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল শিশুটি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২১ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে