
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা-পুলিশের একটি দল পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে গ্রেপ্তার জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। ছিনিয়ে নেওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন আইনে দুই ডজনের বেশি মামলা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, র্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
১ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
২ ঘণ্টা আগে