
রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
২৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
২৯ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ। এ ঘটনায় মামলা হয়েছে এবং কাউসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে