যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর নিরাপত্তার ক্ষেত্রে অনিশ্চয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাক্ষাতে রাষ্ট্রদূত মন্ত্রীকে বলেন যে উনি এক বাসায় গিয়েছিলেন। কিন্তু সেই বাসার বাইরে বহু লোক ছিল। তারা তাঁকে কিছু একটা বলতে চাচ্ছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা তাঁকে তাড়াতাড়ি উক্ত স্থান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। তা না হলে লোকগুলো রাষ্ট্রদূতের গাড়ি ব্লক করে দেবে বলে তাঁকে বলা হয়। সেই নিরাপত্তা অনিশ্চয়তা থেকে তিনি তাড়াতাড়ি উক্ত স্থান ত্যাগ করেন, এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রদূত বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন দূত বা তাঁর লোকদের ওপর কেউ আক্রমণ করেছে কি-না? আক্রমণ হয়নি বলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তবে তার গাড়িতে সম্ভবত দাগ লেগেছে। তবে রাষ্ট্রদূত সে বিষয়ে নিশ্চিত নন।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, উক্ত বাসায় রাষ্ট্রদূতের যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতোনা। তাহলে, রাষ্ট্রদূত যে উক্ত বাসায় যাবেন, তা কে ফাঁস করল? এমন প্রশ্নে রাষ্ট্রদূত কিছু বলতে পারেননি বলে মন্ত্রী উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে নিশ্চয়তা দেন যে, দূত ও তাঁর লোকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের। তা তাঁদের দেওয়া হবে। রাষ্ট্রদূত চাইলে বাড়তি নিরাপত্তাও দেওয়া হবে।
তবে, মানুষ ও মিডিয়াকে কোথাও যেতে সরকার বাধা দিতে পারবে না, এমনটা জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, মানুষ ও মিডিয়াকে প্রয়োজনে কিছু দূরে রাখা যেতে পারে।
ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফাঁস হয়ে থাকতে পারে বলে দূতাবাস মনে করছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিনে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন...
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযোগপত্রভুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তাঁদের মধ্যে একজনকে জামিন দেওয়া হয়েছে। আরেকজন জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার...
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জে ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রলীগের (নিষিদ্ধ) কমিটিতে নাম থাকায় মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
৪৪ মিনিট আগে