কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী নামে (৩৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।
গতকাল মঙ্গলবার ইফতারের পর উপজেলার করগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরব কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। গতকাল ইফতারের পর আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক দরবারে বসেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরব আলী এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসক মোবাইল ফোনে কল দিয়ে নিকলী থানার পুলিশকে জানান, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের এক যুবকের মরদেহ জরুরি বিভাগে পড়ে আছে। পরে নিকলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ থানা হেফাজতে নেয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও থেকে চিকিৎসার জন্য অজ্ঞাতনামা কয়েকজন যুবকটিকে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসেন। এ সময় দেখা যায় তাঁর বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। পরে থানা-পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। যেহেতু মরদেহটি নিকলী থানার নয়, পাশের কটিয়াদী থানার করগাঁও ইউনিয়নের। তাই লাশ আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অটো কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ পাঁচজনের নামোল্লেখ ও সাতজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভাংরি নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১১ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৫ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৬ মিনিট আগে