নতুন শিক্ষাক্রমে পরীক্ষার ভীতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, পুরো শিক্ষাক্রমটাকে পাল্টে ফেলার চেষ্টা করছি। যেখানে মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার্থীরা করে করে শিখবে। পরীক্ষার ভীতি থাকবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে আনন্দ নিকেতন। শিক্ষায়তন হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা।
আজ রোববার রাজধানীর কেরানীগঞ্জের তারা নগরে ছায়ানট-নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অপালা ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নলান্দার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। পারিবারিক পরিসরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। আর প্রশ্নের উত্তর দেওয়ার মনোবৃত্তি তৈরি করতে হবে। যে শিক্ষায়তন এই চর্চা করে সেই শিক্ষায়তনই সত্যিকারের শিক্ষায়তন। সে রকম একটি শিক্ষাপ্রতিষ্ঠান মনে হচ্ছে নালন্দা। আমাদের দেশের সব শিক্ষায়তন হয়ে উঠুক এই রকম আনন্দময় শিক্ষায়তন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৯ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
১ ঘণ্টা আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে