
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রমেশ পাল (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ পাল টাঙ্গাইলের মির্জাপুর থানার কুড়িপাড়া গ্রামের চন্দ্রমহল পালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে রমেশ পাল তাঁর নিজ বাড়ি কুড়িপাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যাচ্ছিলেন। উপজেলার শ্রীফলতলী এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কালিয়াকৈর থানার পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেট কারের চালককে আটক করা সম্ভব হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
১৫ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮ মিনিট আগে
শেরপুরের শ্রীবরদী পৌরসভার একমাত্র মাছ বাজারটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজারের চারদিকে ময়লার স্তূপ। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে।
২২ মিনিট আগে
কুমিল্লায় হোমনায় ম্যাগাজিনে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে