
প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো বর্ষা উৎসব। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ারও প্রত্যয় জানিয়ে বার্তা দেওয়া হয়েছে। আজ সোমবার পয়লা আষাঢ়। প্রতিবারের মতো এবারও বর্ষার প্রথম দিনেই বর্ষাকে স্বাগত জানিয়েছে বর্ষা উৎসব উদ্যাপন পরিষদ।
গান, আবৃত্তি, দলীয় নৃত্যে স্বাগত জানানো হয় বর্ষাকে। পাশাপাশি ছিল শিশুদের কাছে গাছের চারা বিতরণ। সকালে শিল্পী মো. মিনহাজুল হাসান ইমনের রাগ ‘জয় জয়ন্তী’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ‘বর্ষা উৎসব-১৪৩৩’।
শুভেচ্ছা বক্তব্যে বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাঁচতে নতুন প্রজন্মকে প্রকৃতির বন্ধু হতে হবে। এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে।
তিনি মনে করেন, এ রকম ঋতুভিত্তিক উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষার তাগিদ দিতে হবে। প্রকৃতির বন্ধু হয়ে কীভাবে কাজ করতে হয় সেটি এই ঋতু উৎসবের মধ্য দিয়ে জানানো সম্ভব।
উৎসবের ‘বর্ষা কথন’ পর্বে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক, নৃত্যশিল্পী অধ্যাপক নিগার চৌধুরী। আরও অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম এবং বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান।

উৎসবে একক আবৃত্তি পরিবেশন করছেন নায়লা তারাননুম চৌধুরী কাকলী ও মাশকুরে সাত্তার কল্লোল। অনিমা রায়, তানজিলা তমা, নির্ঝর চৌধুরী, ফেরদৌস কাকলী, রত্না সরকার রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। নজরুল সংগীত পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী, মাহমুদুল হাসান ও সঞ্জয় কবিরাজ। এ ছাড়া আবু বকর সিদ্দিক, এস এম মেজবা ও তামান্না নিগার তুলি লোকসংগীত এবং শাহীন খান ও মাহবুব রিয়াজ আধুনিক গান গেয়ে শোনান।
নৃত্যম, দিব্য, স্পন্দন, ধৃতি নর্তনালয়, সমস্বর, নৃত্যাক্ষ ও নন্দ শিল্প একাডেমি দলীয় নৃত্য পরিবেশন করে। দলীয় সংগীত পরিবেশন করে পঞ্চভাস্কর, সুরতাল সংগীত একাডেমি, সমস্বর, নির্ঝরিণী, সুরবিহার, সীমান্ত খেলাঘর আসর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
উৎসবে শিশু-কিশোরদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গত আঠারো বছর ধরে আষাঢ়ের প্রথম দিনে এ আয়োজন করে আসছে বর্ষা উৎসব উদ্যাপন পরিষদ। সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী আহসান দিপু।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১২ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১৭ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে