
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামের এক ট্রাকশ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে ইউসুফের ভগ্নিপতি সাইদুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। ইউসুফ হোসেনের বাবার নাম হারুন মিয়া। তিনি উত্তরা কাঁচা বাজার দেওয়ান বাড়ি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন এবং উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকার বাইরে থেকে আসা মাছের ট্রাকে কাজ করতেন।
সাইদুল ইসলাম বলেন, রাতে কোনো কাজে আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওই ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
২ মিনিট আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
৪৪ মিনিট আগে
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগপ্রক্রিয়া চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনওর কার্যালয়ে...
১ ঘণ্টা আগে
খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক (গণিত) রাবেয়া বেগম (ছদ্মনাম)। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তিনি সরকারের কাছ থেকে বেতন - ভাতা পাচ্ছেন । তবে তাঁর জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে চিহ্নিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ( ডিআ
২ ঘণ্টা আগে