
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তাঁর স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাঁদের সন্তানের নামের বিভিন্ন ব্যাংকের ২২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি হিসাবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে তাঁদের ২২টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাঁদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাঁদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাঁদের সন্তানের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
৯ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
১০ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে নিহত আজিজের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দোয়ায় অংশ নেওয়া লোকজন বিক্ষোভ করেন।
১৪ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২ / ১৪ নম্বর বাসায় চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে...
২১ মিনিট আগে