
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে। আজ রোববার মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান শিশির মনিরকে নিযুক্তির বিষয়টি জানান।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির ও বাদী নওশের আলী রোমান।
শিশির মনির বলেন, ‘ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলে স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন। সাগর-রুনি মামলার যিনি অভিযোগকারী, তিনি আমাকে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করব। যারা তদন্ত করছে, তাদের সঙ্গে বসব। এখন র্যাব তদন্ত করছে। আমাদের জানামতে, সবচেয়ে দক্ষ তদন্ত সংস্থা হচ্ছে পিবিআই। আমরা চাইব পিবিআই তদন্ত করুক।’
নওশের রোমান বলেন, ‘এত বছর তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও মনে হচ্ছিল একটা লজ্জাজনক ব্যাপার। এখন নতুন সরকার এসেছে, নির্দলীয় সরকার। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, আমরা মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আনন্দিত বা আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যোগাযোগ করত না। ৫ আগস্টের পর তদন্ত কর্মকর্তা কয়েক দিন এসেছে বাসায়। অগ্রগতি হওয়ার মতো আমাদের কিছু জানায়নি।’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর আবু রায়হান তালুকদার (৪০) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর জিএমপি কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৬ মিনিট আগে
নেত্রকোনা পৌর শহরের কুরপাড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংযোগ তারে বিদ্যুতায়িত হয়ে এক গাভির মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভাগের অবহেলায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজ রোববার বিকেলে শহরের কুরপাড় মীরবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে তরুণদের মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলাধুলায় মন দিই, মাদককে বিদায় দিই’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে উপজেলার ভারতঘেঁষা সীমান্তবর্তী আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন
১১ মিনিট আগে