রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

রাজধানীর শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
তিনি বলেন, ‘দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’









