
ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। ওই রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওই রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল রাতে বলেন, ‘এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে রয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।’
আহসানুল কবীর আরও বলেন, ‘শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে ১ ঘণ্টা পরপর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাঁকে আটক করে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহলদল...
৬ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের...
২৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি পরিচয়ে আটক হওয়া লোকমান হোসেনকে প্রায় ১৩ ঘণ্টা পর বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। বিএনপি নেতাদের দাবি, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটিতে যোগ দিয়েছেন।
৩১ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৫ কর্মদিবসে মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
৩২ মিনিট আগে